1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় হামে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি। 

বান্দরবান জেলার  লামা উপজেলায় হামের প্রাদুর্ভাবে এক পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই শিশুুর মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম, আর পুরো এলাকায় শিশু অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
মৃত শিশুরা হলো- সংছাই ম্রো (৭) ও মেনলেং ম্রো (১)। তারা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি  ছলম পাড়ার বাসিন্দা মেনথক ম্রো ও চাইলে ম্রো’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হয়ে অসুস্থ হলে শিশু দু’জনকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় তাদের অবস্থার অবনতি ঘটে। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় সংছাই ম্রো গত বুধবার (২০ মে) ও মেনলেং ম্রো বৃহস্পতিবার (২১ মে) মারা যায়।
স্থানীয়রা জনপ্রতিনিধি আব্দুল মন্নান জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সীমিত হওয়ায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। এদিকে, সম্প্রতি বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে আলীকদম উপজেলায় ৭ জন এবং লামায় আরও একজনের মৃত্যু গেছে বলে জানা গেছে।
ছলম পাড়ায় হামে আক্রান্ত হয়ে এক পরিবারের  দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে  শনিবার বিকালে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহা আলম বলেন, রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তাই ওইসব এলাকায় শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হউক।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট