1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা’র রাজস্ব আদায়ে সফলতা

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
সাংবাদিক কন্যা "সৈয়দা তামান্না হোরায়রা
পাহাড়ের কথা ডেস্ক | 
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে  সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের ফলে রাজস্ব আদায়ে এ ইতিবাচক অগ্রগতি এসেছে। সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার ২নং ওয়ার্ড নয়াপাড়ার মরহুম সাংবাদিক আবু হুরায়রা ও সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের মেয়ে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, “সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট