1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি | 

বান্দরবান জেলার লামা উপজেলায় একরাতে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার হিমছড়িপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই তিন বসতঘরে হানা দিয়ে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও নতুন কাপড়চোপড় লুটে নেয়। শুধু তাই নয়, ডাকাতি শেষে ঘরে রক্ষিত রান্না করা ভাত-তরকারিও খেয়ে নির্বিঘেœ চলে যায় ডাকাতরা। বুধবার (৮ জুলাই) রাত দুইটার দিকে স্থানীয় গরু ব্যবসায়ী আহমদ হোসেন, ছৈয়দ আমিন ও গুরা পুতুর বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাতে পাহাড়ি এলাকা থেকে ১০ থেকে ১১ জনের একটি মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল হিমছড়ি পাড়ায় হানা দেয়। তারা প্রথমে ছৈয়দ আমিনের বাড়িতে প্রবেশ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ঘরে থাকা রান্না করা ভাত-তরকারি খেয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর ডাকাতরা গুরা পুতুর বাড়িতে ঢুকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে। সেখানেও তারা রান্না করা খাবার খেয়ে নেয়। সবশেষে স্থানীয় গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়িতে চড়াও হয়। এ পরিবারের পাঁচ সদস্যকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত বেঁধে আটকে রাখে। পরে ঘরে থাকা নগদ লক্ষাধিক টাকা, নতুন কাপড় চোপড়সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গৃহকর্তা আহমদ হোসেন বলেন, ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আমাকে বুকে লাথি মারে এবং লাঠি দিয়ে আঘাত করে। আমার স্ত্রীকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে আমার ছেলেকে চড়-থাপ্পড় মেরে নির্যাতন শুরু করলে জীবন বাঁচাতে ঘরে থাকা সব টাকা-পয়সা তাদের হাতে তুলে দিই।

এর আগে একই ইউনিয়নে স্থানীয় সাংবাদিক কায়ছার হামিদ ও ব্যবসায়ী জাহাঙ্গীরের বাসভবনেও ডাকাতির ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, বসতঘরে একের পর এক ডাকাতির সংঘটিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। ডাকাতির ঘটনা রোধে পুলিশ বাহিনীকে আরও ততপর হতে হবে। এ বিষয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহিম মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমি বর্তমানে পারিবারিক কারণে ছুটিতে রয়েছি। আমার বাবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট