1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

টানা ভার বর্ষণের ফলে ৯ জুলাই ভোরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া ও পাগলীর ঝিরি এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকটি বসতঘর মাটি চাপা পড়ে এক পরিবারের তিনজন সহ দুই পরিবারের ৫জন নিহত ও ১জন গুরুতর আহত হন। আহত আজিজ নগর ইউনিয়ন পরিষদের সদস্য রেহানা বেগমকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে যান। তারা স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সৃয় আজিজ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা তাৎক্ষণিক দুর্যোগ-পরবর্তী সংকট মোকাবিলা করতে পারেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বসতঘর দ্রুত মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন সেনাবাহিনী।

বিষয়ে সেনাবাহিনীর আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বাত্মকভাবে পাশে থাকবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট