1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ১৩৬ দরিদ্র নারী পুরুষের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা তুলে দিলেন সাচিংপ্রু জেরী এমপি

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে
লামায় ১৩৬ দরিদ্র নারী পুরুষের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা তুলে দিচ্ছেন এমপি সাচিংপ্রু জেরী।

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় দরিদ্রদের মাঝে ঈদ উল্ আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত বরাদ্দের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বান্দরবান-৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাঁচিং প্রু জেরী এ ত্রাণের টাকা বিতরণ উদ্ভোধন করেন। এতে প্রতিজনকে চার হাজার টাকা হারে ১০৬জন পুরুষকে ৪ লাখ ২৪ হাজার ও তিন হাজার টাকা হারে ৩০ জন নারীর মাঝে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদ ও বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

এর আগে বিগত সরকারের আমলে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি খোঁজ খবর নেন এমপি সাচিংপ্রু জেরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট