1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

আলীকদমে দরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ করলেন এমপি সাচিংপ্রু জেরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |  

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় দরিদ্রদের মাঝে ঈদ উল্ আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত বরাদ্দের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বান্দরবান-৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাঁচিং প্রু জেরী উপজেলার দুর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় এ টাকা বিতরণ উদ্ভোধন করেন। এ সময় বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম,  বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রো প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ প্রাঙ্গেনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জনপ্রতি ৪ হাজার টাকা করে ২০ জনকে আর্থিক অনুদান প্রদানের পর দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত ১৮৩ জনের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ ও জনপ্রতি ৩০ কেজি করে ৩৪৩ জনের মাঝে চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিং প্রু জেরী হামে আক্রান্ত পরিবারগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট