1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রাথমিক বৃত্তির টাকা বাড়তে পারে চার গুণ, ফল প্রকাশ ৯ জুলাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা  ডেস্ক | 

আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। এ ছাড়া এবার সারা দেশে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হচ্ছে বলে জানানো হয়েছে। বৃত্তির টাকাও বাড়তে পারে চার গুণ।

শনিবার বিকালে এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা আমার দেশকে বলেন, প্রস্তুতি ও সিদ্ধান্ত ওই রকমই আছে। আশা করি আগামী ৯ জুলাই ফল প্রকাশ করতে পারব।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট বৃত্তির ৮০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাকি ২০ শতাংশ বৃত্তি পাবে বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) এবং ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে পার্বত্য তিন জেলা ব্যতীত সারা দেশে গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষ পরিস্থিতির কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ১৭ থেকে ২০ এপ্রিল বিশেষ সময়সূচিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা খুব সহজেই তা জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অনলাইনে ‘আইপিইএমআইএস’পোর্টালের মাধ্যমে এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর আর্থিক সুবিধা পাবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থীকে মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে বর্তমানে বৃত্তির এই অর্থ বর্তমানের তুলনায় দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাবনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সূত্র-দৈনিক আমার দেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট