1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

পাহাড়ি অঞ্চলে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে বান্দরবান জেলার লামা উপজেলায় আগাম সতর্কবার্তা প্রচার এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুতির কার্যক্রম পরিচালনা করেছে আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।
বুধবার (৮ জুলাই) উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত লামা সদর ইউনিয়নের মেরাখোলা এবং রূপসীপাড়া ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের আওতায় স্থানীয় জনগণকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করা, নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ কার্যক্রম ‘সুরক্ষা (Scaling Up Multi-Hazard Anticipatory Action in Hilly Regions of Bangladesh)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় পরিচালিত কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করেছে রাইমস (RIMES) এবং অর্থায়ন করছে ইকো (European Civil Protection and Humanitarian Aid Operations–ECHO)। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।
জানা যায়, প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির সদস্যদের সমন্বয়ে দুর্যোগপূর্ব প্রস্তুতি জোরদার করা হচ্ছে। পাশাপাশি আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানায়, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সতর্কবার্তা প্রচার এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার মাধ্যমে সম্ভাব্য প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট