1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
লামায় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জাকের হোসেন মজুমদার
মুহাম্মদ এমরান, লামা | 
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৭ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার সময় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেশ চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ৭ নং ইউপি সদস্য মোঃ আব্দুসালাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবু বক্কর, হায়দারনাশী গ্রামার স্কুল এর অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু, মোঃ জসিম উদ্দিন, আইয়ুব আলী সদাগর।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক ফলাফল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব।
বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৭ সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অনলাইনভিত্তিক অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে ভবিষ্যতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট