1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা সদর ইউনিযন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তিন সদস্যের বিরুদ্ধে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

বান্দরবান জেলার লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তিন সদস্যের বিরুদ্ধে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণে  অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ফজর আলী ও আরিফসহ তিন ব্যক্তি এ অভিযোগ করেন। অনিয়মের প্রতিকার চেয়ে বুধবার (৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগও করেন তারা। এতে অন্য অভিযুক্তরা হলেন- পরিষদের  ৩, ৪, ৫ নং ওয়ার্ড সদস্য।

অভিযোগে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় ধসে ও পাহাড়ি ঢলের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। পরবর্তীতে তালিকায় অন্তর্ভুক্ত  ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ করে প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও তালিকায় থাকা অধিকাংশ ভুক্তভোগী পরিবারই তাদের প্রাপ্য চাল পায়নি। পরিষদের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড সদস্যদের সরাসরি যোগসাজশে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে চাল আত্মসাৎ করা হয়েছে।

তালিকায় নাম  থাকার পরেও চাউল পায়নি বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম, দিপু নাথ ও আরিফ। তারা বলেন, চাউল চাইতে গেলে চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম কিছু না বলেই চলে যান।

অভিযোগকারী ফজর আলী ও আরিফ এক সূরে বলেন, ত্রাণের চাউল বিতরণে অনিয়ম ও আত্নসাতের বিষয়ে পর্যাপ্ত সাক্ষী রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের হক যারা এভাবে নষ্ট করে, তাদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, চাউল বিতরণের সময় অভিযোগকারী ফজর আলী অনৈতিক সুবিধা না পেয়ে অনিয়মের অভিযোগ তুলে বিভ্রান্তির চেষ্টা করছেন মাত্র।  চাউল বিতরণে কোন ধরণের অনিয়ম বা চাউল আত্নসাৎ হয়নি। যথাযথভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, তদন্ত করে ত্রান বিতরণে অনিয়মের সত্যতা পাওয়া পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট