1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে অংশ নেওয়া লামা উপজেলার কিশোর ফুটবলারদের মাঝে বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস -এর উপহার হিসেবে ফুটবল বুট বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন আনুষ্ঠানিকভাবে কিশোর ফুটবলারদের হাতে এই ফুটবল বুট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ সুজন ও সদস্য টিন্টিং মারমা।
ফুটবল বুটপ্রাপ্ত কিশোর ফুটবলাররা হলেন— শান্তিময় ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, শ্রাবণ ত্রিপুরা, শোভন ত্রিপুরা ও বীর ত্রিপুরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন বলেন, “তরুণ খেলোয়াড়রাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের প্রতিভা বিকাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের এই উদ্যোগ কিশোর ফুটবলারদের আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের খেলায় কক্সবাজার জেলার বিপক্ষে ম্যাচে অংশ নিতে গিয়ে কিশোর ফুটবলার শান্তিময় ত্রিপুরার হাত ভেঙে যায়, পরে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম এর আন্তরিক উদ্যোগে সরকারি ব্যয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তার অস্ত্রোপচারসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করা হয়। এই মানবিক উদ্যোগ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট