লামা প্রতিনিধি।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে অংশ নেওয়া লামা উপজেলার কিশোর ফুটবলারদের মাঝে বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস -এর উপহার হিসেবে ফুটবল বুট বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন আনুষ্ঠানিকভাবে কিশোর ফুটবলারদের হাতে এই ফুটবল বুট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ সুজন ও সদস্য টিন্টিং মারমা।
ফুটবল বুটপ্রাপ্ত কিশোর ফুটবলাররা হলেন— শান্তিময় ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, শ্রাবণ ত্রিপুরা, শোভন ত্রিপুরা ও বীর ত্রিপুরা।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন বলেন, "তরুণ খেলোয়াড়রাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের প্রতিভা বিকাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের এই উদ্যোগ কিশোর ফুটবলারদের আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।"
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের খেলায় কক্সবাজার জেলার বিপক্ষে ম্যাচে অংশ নিতে গিয়ে কিশোর ফুটবলার শান্তিময় ত্রিপুরার হাত ভেঙে যায়, পরে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম এর আন্তরিক উদ্যোগে সরকারি ব্যয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তার অস্ত্রোপচারসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করা হয়। এই মানবিক উদ্যোগ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত