1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

বান্দরবান জেলার লামা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হয়। এতে ২৩৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের ভূয়শী প্রশংসা করে সেবাগ্রহীতারা জানান,  স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, তিনি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট