1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
লামায় গণশুনানিতে মতামত গ্রহণ করছেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন
লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  গণশুনানিতে মতামত গ্রহণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন খন্দকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজিল আলম চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে  প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সীমানা নির্ধারণ, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত গ্রহণ করা হয়। মতামতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ইয়াংছা এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে দ্রুত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ বাস্তবায়নের দাবি জানান।
গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট