প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১২:২০ পি.এম
লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত
বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে মতামত গ্রহণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন খন্দকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজিল আলম চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সীমানা নির্ধারণ, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত গ্রহণ করা হয়। মতামতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ইয়াংছা এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে দ্রুত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ বাস্তবায়নের দাবি জানান।
গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত