1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে
লামায় বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিপন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করছেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

লামা (বান্দরবান) প্রতিনিধি | 
বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবান জেলার লামা উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিপন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা অরণ্যক ফাউন্ডেশন’র ‘পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পূণরুদ্ধার কর্মসূচী সম্প্রসারণ প্রকল্প’র উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সংস্থার প্রকল্প কর্মকর্তা মংহ্লাচিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রজেক্ট অফিসার মিজ সিসিলি চৌধুরী, টেকনিক্যাল অফিসার মো. মিনহাজুল কবির, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এতে তহ্জিংডং’র রেডা-এসএফএলআর প্রজেক্ট’র ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াচিং মার্মা সার্বিক সহযোগিতা করেন।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের পর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘বৃক্ষ পরিচিতি প্রতিযোগিতা’। এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও উপস্থিত শিক্ষার্থীদের হাতে সাম্পান নামের বিপন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন।
আলোচনায বক্তারা বলেন, দেশীয় বিলুপ্ত গাছ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ যা ক্রমে হারিয়ে যাচ্ছে। গ্রামে-গঞ্জে এখন আর এসব দেখা যায় না। কিছু কিছু এলাকায় এসব থাকলেও তা অতি নগন্য এবং এগুলোও ক্রমে বিলুপ্ত হচ্ছে। এর ফলে বর্তমান প্রজম্মের শিশুরা দেশীয় অনেক গাছের চেহারা দেখা দূরে থাক নামও জানবেনা। এই অবস্থায় বিলুপ্তপ্রায় দেশীয় ফলদ বনজ ও ঔষধী গাছ সংরক্ষণ অতীব জরুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট