লামা (বান্দরবান) প্রতিনিধি |
বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবান জেলার লামা উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিপন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা অরণ্যক ফাউন্ডেশন’র ‘পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পূণরুদ্ধার কর্মসূচী সম্প্রসারণ প্রকল্প’র উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সংস্থার প্রকল্প কর্মকর্তা মংহ্লাচিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রজেক্ট অফিসার মিজ সিসিলি চৌধুরী, টেকনিক্যাল অফিসার মো. মিনহাজুল কবির, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এতে তহ্জিংডং’র রেডা-এসএফএলআর প্রজেক্ট’র ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াচিং মার্মা সার্বিক সহযোগিতা করেন।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের পর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘বৃক্ষ পরিচিতি প্রতিযোগিতা’। এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও উপস্থিত শিক্ষার্থীদের হাতে সাম্পান নামের বিপন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন।
আলোচনায বক্তারা বলেন, দেশীয় বিলুপ্ত গাছ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ যা ক্রমে হারিয়ে যাচ্ছে। গ্রামে-গঞ্জে এখন আর এসব দেখা যায় না। কিছু কিছু এলাকায় এসব থাকলেও তা অতি নগন্য এবং এগুলোও ক্রমে বিলুপ্ত হচ্ছে। এর ফলে বর্তমান প্রজম্মের শিশুরা দেশীয় অনেক গাছের চেহারা দেখা দূরে থাক নামও জানবেনা। এই অবস্থায় বিলুপ্তপ্রায় দেশীয় ফলদ বনজ ও ঔষধী গাছ সংরক্ষণ অতীব জরুরী।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত