1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

আলীকদমে সামান্য সংস্কারেই ২০ লাখ টাকার ‘শ্রাদ্ধ’!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান 

বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য জেলা পরিষদের অধীন রেস্ট হাউজের পুরাতন ভবন সংস্কার প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। প্রায় ২০ লাখ টাকা বাজেটের এই প্রকল্পে কাগজে-কলমে কাজ প্রায় শেষ দাবি করা হলেও, বাস্তবে মিলেছে নামমাত্র মেরামতের চিত্র। মূল ভবনের বড় কোনো পরিবর্তন না করেই পুরো বাজেট খরচের পাঁয়তারা চলায় প্রকল্পের স্বচ্ছতা ও কাজের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে দরপত্রের মাধ্যমে জরাজীর্ণ রেস্ট হাউজটির সংস্কার কাজ শুরু করে ‘এ কে এস এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির মূল কাঠামো, ছাদ, মেঝে কিংবা বৈদ্যুতিক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অংশে বড় কোনো হাতই দেওয়া হয়নি।

​২০ লাখ টাকার মতো বিশাল বাজেটের বিপরীতে পুরো ভবনে দৃশ্যমান কাজের তালিকা অত্যন্ত নগণ্য। কাজের মধ্যে দৃশ্যমান ছিলো ​ভবনের পেছনের অংশে সামান্য কিছু প্লাস্টারের কাজ, বাথরুমগুলোতে নতুন প্লাস্টিকের দরজা স্থাপন, ​মূল গলিতে নিরাপত্তাবেষ্টনী হিসেবে গ্রিল লাগানো ও ​কয়েকটি জানালায় থাই গ্লাস সংযোগ

প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি ও সমন্বয়হীনতা ফুটে উঠেছে।

​প্রকৌশলী মং মারমা জানান, রেস্ট হাউজের দায়িত্বে থাকা এই প্রকৌশলী দাবি করেন, ২০ লাখ টাকার কাজের বড় অংশই শেষ। কেবল নিচতলার বাথরুমের টাইলস ও সোলার প্যানেল বসানোর কাজ বাকি রয়েছে।

​ঠিকাদার মো. আজাদ: এ কে এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান, “কাজ এখনো শেষ হয়নি। বাকি কাজ শেষে আগামী মঙ্গলবার সোলার প্যানেল বসানো হবে। আমরা এ পর্যন্ত মাত্র ১ শতাংশ বিল পেয়েছি।”

​জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন জানান “কাজের ৫০ শতাংশও শেষ হয়নি। আমি নিজেও ঠিকাদারকে খুঁজছি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।”

স্থানীয় পর্যায়ে জোর গুঞ্জন রয়েছে, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমনের ভাই নেপথ্যে থেকে এই ঠিকাদারি কাজ পরিচালনা করছেন। তবে রিমন নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে প্রকৌশলী মং মারমা এবং ঠিকাদার আজাদও দাবি করেছেন, এই কাজের সাথে জেলা পরিষদ সদস্যের ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই।

পুরাতন ভবনে সামান্য জোড়াতালি দিতে ২০ লাখ টাকা বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আলীকদমের সাধারণ বাসিন্দারা। তাদের মতে, এত টাকা দিয়ে জোড়াতালি না দিয়ে নতুন একটি ভবন নির্মাণ করা হলে সরকারি অর্থের সঠিক ব্যবহার হতো।

​স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই প্রকল্পের প্রাক্কলন (Estimate), ড্রয়িং-ডিজাইন ও বাস্তবে সম্পাদিত কাজের সঠিক কারিগরি পরিমাপের জন্য একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

​উত্তাপিত অভিযোগ ও প্রকল্পের বিষয়ে জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী লেলিন চাকমার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট