1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় `বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে বক্তব্য রাখছেন আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান
 লামা (বান্দরবান) প্রতিনিধি |
শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা তুলে ধরা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম মেমোরিয়াল হলে স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করে।
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাকিব হোসেন ও দিপ্তী ত্রিপুরা, স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, নার্সিং ইনচার্জ  নীলিমা রানী দে প্রমুখ। আলোচনায় স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট