প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৫:৪২ এ.এম
লামায় `বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু
লামা (বান্দরবান) প্রতিনিধি |
শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা তুলে ধরা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম মেমোরিয়াল হলে স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করে।
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাকিব হোসেন ও দিপ্তী ত্রিপুরা, স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, নার্সিং ইনচার্জ নীলিমা রানী দে প্রমুখ। আলোচনায় স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত