1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা থানা পুলিশের উদ্যোগে ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা’ বিষয়ক সচেতনতামূলক আলোচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা’ বিষয়ক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে লামা থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। থানা ‍পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ’র সভাতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।

এতে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম ও এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম বিশেষ অতিথি ছিলেন।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত, সমস্যা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করে বলেন- মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট