লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা’ বিষয়ক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে লামা থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ’র সভাতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
এতে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম ও এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম বিশেষ অতিথি ছিলেন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত, সমস্যা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করে বলেন- মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত