1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন আইয়ুব আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক । 
গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আইয়ুব আলী কোম্পানী। দুর্যোগে যখন অনেক পরিবার খাদ্য সংকট, বসতঘরের ক্ষতি এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে যান তিনি।
গত তিনদিন ধরে আইয়ুব আলী কোম্পানি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে চলেছেন। এ পর্যন্ত পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ৫০০ ক্ষতিগ্রস্তকে নগদ অর্থ সহায়তা করেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী মিয়ার ছেলে।

অনুভূতি প্রকাশ করে ক্ষতিগ্রস্তরা  জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে আইয়ুব আলী কোম্পানির এই সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

এ বিষয়ে আইয়ুব আলী কোম্পানী বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন। তার মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট