অনুভূতি প্রকাশ করে ক্ষতিগ্রস্তরা জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে আইয়ুব আলী কোম্পানির এই সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।
এ বিষয়ে আইয়ুব আলী কোম্পানী বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন। তার মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত