1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় কারিতাস বাংলাদেশ’র ‘পুষ্টিকর রান্না প্রদর্শনী’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় পুষ্টিকর রান্না প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিষমুক্ত ও পুষ্টিকর খাবার তৈরির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এ রান্না প্রদর্শনীতে। বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি রুপসী নয়াপাড়ায় উপকারভোগী নারী-পুরুষদের নিয়ে সোমবার দুপুরে রান্না প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাউসার মোহাম্মদ ইকরাম ও স্যানেটারী ইন্সপেক্টর খুকুমনি বড়–য়া পুষ্টি বিষয়ে সচেতনতামূলক বিস্তারিত তুলে ধরেন। এ সময় কারিতাস বাংলাদেশ’র জুনিয়র প্রোগ্রাম অফিসার (এগ্রো ইকোলজি) উসিনু মার্মা, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম ও উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং হাঁস-মুরগির মাংস ব্যবহার করে পুষ্টিকর খাবার তৈরির প্রশিক্ষণ দেন নারী উদ্যোক্তা রান্না এক্সপার্ট থুইমেচিং মার্মা।

পরিবারের পুষ্টি নিশ্চিত করতে স্থানীয় উপকরণের ব্যবহার বৃদ্ধি, পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ রান্না প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট