1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বার্ষিক স্বাস্থ্য ক্যম্পেইনে চিকিৎসা পেল ৭০ নারী পুরুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 104.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মো. নুরুল করিম আরমান,  লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার  দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বেসরকারি সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। সংস্থার পিএইপি-৩ প্রকল্পের বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইনের আওতায় সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি রুপসী নয়া পাড়ায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাউসার মোহাম্মদ ইকরাম ও স্যানেটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া চিকিৎসা সেবা দেন। এ সময় কারিতাস বাংলাদেশ’র জুনিয়র প্রোগ্রাম অফিসার (এগ্রো ইকোলজি) উসিনু মার্মা, নারী উদ্যোক্তা থুইমেচিং মার্মা, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম, উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়নের গাজীপাড়া, উথোয়াই বাঙ্গালী পাড়া, পুরাতন মার্মা পাড়া, নয়াপাড়ার ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ আমেনা বেগম,  রোকেয়া বেগম ও এখিং সাইন মার্মা এক সূরে বলেন, আমরা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করি। তাই ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট