মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বেসরকারি সংস্থা 'কারিতাস বাংলাদেশ'। সংস্থার পিএইপি-৩ প্রকল্পের বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইনের আওতায় সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি রুপসী নয়া পাড়ায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাউসার মোহাম্মদ ইকরাম ও স্যানেটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া চিকিৎসা সেবা দেন। এ সময় কারিতাস বাংলাদেশ'র জুনিয়র প্রোগ্রাম অফিসার (এগ্রো ইকোলজি) উসিনু মার্মা, নারী উদ্যোক্তা থুইমেচিং মার্মা, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম, উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়নের গাজীপাড়া, উথোয়াই বাঙ্গালী পাড়া, পুরাতন মার্মা পাড়া, নয়াপাড়ার ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ আমেনা বেগম, রোকেয়া বেগম ও এখিং সাইন মার্মা এক সূরে বলেন, আমরা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করি। তাই ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত