1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

লামায় জাতীয় হাম-রুবেলা টিকা পাচ্ছে ১৮৪২৫ শিশু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক।   

বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে টিকাপ্রদান উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম’র সভাপতিত্বে টিকা প্রদান অনুষ্ঠানে থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ  শাহ জাহান কামাল,  প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন ও  আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ।

এতে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফখরুল ইসলামসহ লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , অভিভাবক এবং টিকাদান কর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা নাদিম বলেন, এবারে উপজেলায় ১৮৪২৫ শিশুকে টিকা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট