নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে টিকাপ্রদান উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম'র সভাপতিত্বে টিকা প্রদান অনুষ্ঠানে থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ।
এতে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফখরুল ইসলামসহ লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , অভিভাবক এবং টিকাদান কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা নাদিম বলেন, এবারে উপজেলায় ১৮৪২৫ শিশুকে টিকা প্রদান করা হবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত