1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ আলীকদমে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা লামায় নানা আয়োাজনে বিশ্ব খাদ্য দিবস পালন লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা

আলীকদমে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
​আলীকদম (বান্দরবান) প্রতিনিধি । 
​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সর্বাত্মক নিরাপত্তা ও প্রস্তুতমূলক পরিকল্পনা গ্রহণ করেছে।
​বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উৎসব চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের কাজ পরিচালনা করছে। একই সাথে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে সার্বিক সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। বিশেষ করে যেকোনো ধরনের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিজিবি বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে।
​বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) মোট ৪ (চার) প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবেন।
​সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বিজিবি। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সর্বসাধারণকে যেকোনো অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান করা হয়।
​প্রেস বিজ্ঞপ্তির শেষ অংশে বিজিবির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি সুন্দর ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট