
লামা প্রতিনিধি |
নানা আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় বেরসকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালন করা হযেছে। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলমের নেতৃত্বে ‘আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার। এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জহিরুল হক হাসান ও লামা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
এ সময় খাদ্য অপচয় রোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের পুষ্টির ঘাটতি মেটাতে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার।