1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
 লামা (বান্দরবান) প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় দৈনিক কালবেলার ৪র্থ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতে লামা প্রেসক্লাবের ৩য় তলায় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক কালবেলা’র লামা প্রতিনিধি বিপ্লব দাশ’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ প্রধান অতিথি ছিলেন। এতে লামা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা প্রেসক্লাব’র সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পদাক মো. নুরুল করিম আরমান ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লামা প্রেসক্লাব’র যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন, লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
‎‎সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায প্রতিষ্ঠা বার্ষিকীতে লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, সিনিযর সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সহ-সভাপতি উজ্বল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক এসকে খগেশ চন্দ্র প্রতি খোকন, আনোয়ার হোসেন, দৈনিক কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি মো: হাসান, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি ইনতাজ হোসেন, সাংবাদিক আব্দুল ওহাব ও এস এম আকাশ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও  সাধারণ সম্পাদক আরমান প্রমুখ অংশ গ্রহন করেন।
আলোচনায় প্র্রধান অতিথি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে কালবেলা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট