1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
নিখোঁজের পর উদ্ধার তিন শিক্ষার্থী।

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ৫ দিন পর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে অভিযান পৃথক দুটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার শিক্ষার্থীরা হলেন- রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিন শিক্ষার্থী একসাথে বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি স্বজনরা। পরে লামা থানা পুলিশকে বিষয়টি অবহিত কওে স্বজনেরা একটি সাধারণ ডায়েরীও করেন। এ প্রেক্ষিতে অনুসন্ধানে পুলিশ জানতে পারেন, নিখোঁজ তিন ছাত্রীর সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া উপজেলায়। এরই মধ্যে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে একটি মোবাইল নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছে, এমন একটি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ উঠে।
একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয। এক পর্যাযে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি ও খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে তিন শিক্ষার্থকে উদ্ধার করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামের বাসাবাড়িতে অবস্থান করছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিন স্কুল শিক্ষার্থীকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট