
মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলা বিএনপি’র আহবায় কমিটির সদস্য সচিব জাবেদ রেজা’র নির্দেশনায় লামা উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা যুবদল, পৌর যুবদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। মাদক ও সন্ত্রাস বিরোধি বিভিন্ন শ্লোগান সম্বলিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।
এতে বান্দরবান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ বিন ওমর, জেলা যুবদলের সহ-সভাপতি কাশেম, জেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত রাশেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা।