1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় তরুণীর লাশ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলায় নাসরিন সোলতানা (১৯) নামের এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসারঝিরির একটি বাগান থেকে তরুনীর লাশটি উদ্ধার করা হয়। তরুনী নাসরিন সোলতানা অংসারঝিরি পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে। এদিকে নাসরিন সোলতানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনেরা। এ প্রেক্ষিতে পুুিলশ সন্দেহ ভাজন দুই যুবককে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছেন। আটকরা হলো- অংসারঝিরি পাড়ার বাসিন্দা আবু তালেবের ছেলে মো. বেলাল (২০) ও ডানহাতির ছড়া পাড়ার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে মো. বেলাল (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সাবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের সাহাজিল পাড়ার মৃত আবু তালেক’র ছেলে মো. বেলাল হোসেনের (১৯) সাথে নাসরিনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল। একপর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলে বেলাল হোসেন’র পরিবার ৬০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বেলালের পরিবারের সঙ্গে নাসরিনের পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যাযে স্থানীয়রা বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গিয়াসা উদ্দিনের বাগানের একটি ম্যালেরিয়া গাছে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাসরিনের লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে নাসরিন সোলতানার ভাই আলী আহম্মদ অভিযোগ করে জানান, নাসরিনের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলী আহমদ।
এ বিষয়ে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নাসরিনের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহ ভাজন আটক দুই যুবককে জিঙ্গাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট