1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লোহাগাড়ায় অবৈধ করাতকলে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

​মো. সেলিম উদ্দিন, লোহাগাড়া | 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অবৈধভাবে করাতকল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ অবৈধ করাতকলের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।

​উপজেলা সূত্রে জানা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল পরিচালনা ও চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করাসহ বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী লাইসেন্স না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮হাজার টাকা এবং জামাল সমিল কে ৩হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো: আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীনসহ লোহাগাড়া থানা এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ বলেন, পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় যারা অবৈধ করাতকল পরিচালনা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট