1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় মা-বাবা’কে মারধরের অপরাধে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদন্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
লামায় মা বাবা’কে মারধরের অপরাধে কারাদন্ডপ্রাপ্ত যুবক।

লামা (বান্দরবান) প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা-মদ সেবন ও মা-বাবা’কে মারধর সহ দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অপরাধে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ কারাদন্ডের আদেশ দেন। মো. ইমতিয়াজ লামা পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. সোহরাব হোসেন’র ছেলে।
সূত্র জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে ইমতিয়াজকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে তখন এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকান্ডের কারণে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট