1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড’র বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
লামায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি বাদশা মিয়া।

নিজস্ব প্রতিবেদক | 
লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লিমিটেড’র বিরুদ্ধে অপপ্রচার এবং সংগঠনকে বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির পক্ষে বর্তমান কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া ও ক্যাশিয়ার নজরুল গাজীসহ অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি বাদশা মিয়া জানান, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়মে বৈধ ও নিবন্ধিত কমিটি থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নিজেদের অবৈধভাবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে আসছেন। মহলটি লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চালানোর পাশাপাশি সংগঠনটির ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনে হেরে গিয়ে সমিতির সাবেক সভাপতি জালাল আহমদ একটি কুচক্রী মহলের ইন্দনে এসব অপ-প্রচার করে চলেছেন। রিকশা চালকদের এই ঐতিহ্যবাহী সংগঠনটিকে কোনোভাবেই বিতর্কিত বা ক্ষতিগ্রস্ত করতে দিবো না। কুচক্রী মহলের কাল্পনিক ও ভিত্তিহীন অপ-প্রচারে কান না দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্য ও স্থানীয় সচেতন মহলকে অনুরোধ জানাই।
সংবাদ সম্মেলনে সভাপতি বাদশা মিয়া সমিতির বিরুদ্ধে সকল অপতৎপরতাকারী ও কুচক্রী মহলকে হুশিয়ার করে বলেন, আপনারা আমাদের ধারাবাহিক কার্যক্রমকে বিঘ্নিত করতে এবং আমাদের সমিতিকে কলঙ্কিত করতে সমবায় কর্মকর্তাকে ট্যাগ দিয়ে যে অপচেষ্টা করছেন, তা শীঘ্রই বন্ধ না করলে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। আপনাদের উশৃংখল মনোভাব দিয়ে কোনো ভাবেই আমাদের পথচলা রুদ্ধ করতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট