1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামার ইউএনও কন্যা মানহা’র থাইল্যান্ডে পদক অর্জন

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে
জাতীয় পতাকা হাতে পদক অর্জনকারী খুদে জিনিয়াস মানহা
নিজস্ব প্রতিবেদক | 

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এক অনন্য গৌরব বয়ে এনেছে মানহা বিনতে মঈন নামের এক খুদে জিনিয়াস। মানহা বিনতে মঈন বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন’র কন্যা। গত ২৬ জুলাই থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায়  বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে গৌরবময় সিলভার মেডেল (রৌপ্য পদক) জয় করেন মানহা।

এর আগে, ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় পর্যায়ের এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে মানহা সারা বাংলাদেশের মধ্যে ৭ম স্থান অর্জন করেন। জাতীয় স্তরের এই চোখধাঁধানো সাফল্যের ওপর ভর করেই মানহা আন্তর্জাতিক মেগা মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় টিকিট পান।

থাইল্যান্ডের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য এই আন্তর্জাতিক সম্মান বয়ে আনায় লামাসহ দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীমহলে প্রশংসায় ভাসছে এই কৃতী শিক্ষার্থী। মানহা বিনতে মঈন-এর এ অনন্য অর্জনে লামা উপজেলার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানান। সকলেই এই মেধাবী শিশুর মেধা ও পরিশ্রমের প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য এবং আগামীতে দেশের নাম আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন।

এ বিষয়ে ক্রীড়াবিদ চৌধুরী মোহাম্মদ সুজন বলেন, মানহা থাইল্যান্ডের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। তার কারনে আজ লামা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। লমাাবাসীর পক্ষ থেকে মানহা’কে অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট