1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘উইলিয়াম লুসাই মেমোরিয়াল’ নামের নতুন সভাকক্ষ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ‘উইলিয়াম লুসাই মেমোরিয়াল’ নামের নতুন সভাকক্ষের উদ্ভোধন করছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

লামা(বান্দরবান) প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: উইলিয়াম লুসাই মেমোরিয়াল নামের একটি নতুন সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে। সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই’র স্মৃতিতে সভাকক্ষটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ’র অর্থায়নে নির্মিত সভাকক্ষের উদ্ভোধন করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সোলেমান আহ্মেদ, ডাক্তার ফরহাদ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মো. জাকির হোসেন প্রমুখ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র মাঠ কর্মী ফখরুল ইসলাম ও সিনিয়র স্টাফ নার্স উম্মে সালমা।
পরে এ উপলক্ষে নতুন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা প্রয়াত ডাক্তার উইলিয়াম লুসাইকে স্মরণ করে বলেন, উইলিয়াম লুসাই একজন সাদামনের মানুষ ছিলেন। কর্মক্ষেত্রে তিনি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীদের নিয়ে স্বাস্থ্যসেবায় নিরলস কর্মযজ্ঞ চালিয়ে গেছেন। রোগীর সেবার মানোন্নয়নে তার কর্মকান্ড সবার জন্য অনুকরণীয় ও স্মরণীয় হয়ে থাকবে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় ডা. উইলিয়াম লুসাই মারা যান।
এদিকে সভাপতির বক্তব্যে ডা: গোলাম মোস্তফা নাদিম জানান, লামা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা সত্য, কিন্তু প্রতিদিন ইনডোরে শতাধিক রোগী সেবা নিচ্ছেন। অথচ জনবল, অবকাঠামো, সংকট ও এম্বুলেন্স নেই দীর্ঘদিন ধরে। ৫০ জন রোগীর ওষুধ দিয়ে চলছে প্রতিদিন শতাধিক রোগীর সেবা, এতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শতাধিক চিঠি চালাচালি করেও একটি এম্বুলেন্স পাওয়া যায়নি। এতে রোগীর স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট