1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে বনবিভাগ ও বিজিবি’র অভিযানে সেগুন কাঠসহ মাহিন্দ্রা জব্দ

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
আলীকদমে জব্দকৃত সেগুনকাঠ ও মাহিন্দ্রা ট্রাক্টর।

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গভীর রাতে চোরাচালান বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন গোল কাঠসহ একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করেছে লামা বন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দুর্গম পাহাড়ি নয়াপাড়া ইউনিয়নের কলারঝিরি আব্বাস কারবারি পাড়ায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের মোট সিজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) আলীকদম ৫৭ ব্যাটালিয়নের হাবিলদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম নয়াপাড়া ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযানে নামেন। এ সময় সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় সেগুন কাঠ বোঝাই একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সন্ধান পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাঠ ও মাহিন্দ্রার মালিক বা দাবিদার পাওয়া যায়নি।
বন বিভাগের হিসাব অনুযায়ী, উদ্ধার সেগুন গোল কাঠের মূল্য ১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা। অন্যদিকে জব্দ করা মাহিন্দ্রা ট্রাক্টরের সিজার মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। ফলে কাঠ ও যানবাহন মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
অভিযান চালিয়ে সেগুনকাঠসহ মাহিন্দ্রা ট্রাক্টর জব্দের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের আলীকদম উপজেলার তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, অভিযান শেষে জব্দকৃত কাঠ ও মাহিন্দ্রা ট্রাক্টর বুধবার সকাল ৮টার দিকে লামা বন বিভাগের আলীকদম উপজেলাস্থ তৈন রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় বন পরিবহন বিধি ভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট