
লামা প্রতিনিধি |
‘মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ -এ শ্লোগানে বান্দরবান জেলার লামা উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর কাজী মুহাম্মদ ইব্রাহীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস’র আয়োজনে নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস।
আলোচনায় স্বাক্ষরতার সফলতা আনতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকুল পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষাক্ষেত্রে পূর্ণ স্বাক্ষরতা অর্জন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।