1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
লামায় সরকারি মাতামুহুরী কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।

মো. নুরুল করিম আরমান | 
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলার সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোনায়েম কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্ভোধন করেন।

এ সময় সরকারি মাতামুহুরী কলেজ’র প্রভাষক মো. সামশুল আলম, সুমাইয়া আক্তার, ফাতেমা বেগম ও মোস্তাফিজুর রহমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফ হোসেন, সদস্য ইমরুল কায়েস রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। চারা রোপন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

সরকারের সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও সুন্দর করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির উদ্দেশ্য। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সংগঠনের ১ম ও ২য় বর্ষের ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট