1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় নানা আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
লামায় কেক কেটে নেতাকর্মীদের মুখে তুলে দিচ্ছেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব।

মো. নুরুল করিম আরমান | 
নানা আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ব্এিনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেস্টেম্বর) বিকাল ৫টার দিকে দলের উপজেলা, পৌর শাখা ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব।

বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপি’র সাবকে সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খান ও যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক বশির উদ্দিন, ইউচুফ আলী ও আবুল হোসেন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। ্এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাত্তার গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জহির আহমদ, গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সমশের গাজী, ফাইতং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিজবাউল হক। আলোচনা শেষে কেক কেটে নেতাকর্মীদের মুখে তুলে দেন প্রধান অতিথি আব্দুর রব।

আলোচনায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের একটি গ্রহনযোগ্য রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট