1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে গ্রাউস’র তথ্য বিনিময় কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
লামায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে গ্রাউস’র তথ্য বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নির্বাহী অফিসার মঈন উদ্দিন। -লামা প্রতিনিধি।

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ে অংশীজন, সিএমও, সিবিও, সিসিএম এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এক তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিঃত হয়। নাগরিকতা: সিভিক ইনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত মতবিনিময়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। গ্রাউস’র উপজেলা ফোকাল পার্সন ও সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা’র সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন- থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহা আলম ও গ্রাউস’র উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং।

গজালিয়া ইউনিয়ন সিসিএম উক্যনু মার্মা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে প্রকল্পের সিসিএম, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সচিব, এনজিও প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। এ সময় মনিটরিং অফিসার ক্যনু মং মার্মা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাউস’র সামগ্রীক কার্যক্রম ও প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন।

এর পাশাপাশি মাঠ পর্যাযের কাজের অভিজ্ঞতা, অগ্রগতি ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত সকলের সামনে তুলে ধরা, যাতে সবার সমন্বিত প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজ আরও বেগমান হয় সেই লক্ষে এ মতবিনিময়ের আয়োজন বলে জানান, সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট