1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে চোলাই মদসহ আটক ৪ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
আলীকদমে মদসহ আটককৃতরা
আলীকদম প্রতিনিধি | 
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সাড়ে ১৮ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত ১০টার  দিকে উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অংবাইঅং পাড়ায় অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়। । আটকরা হলেন—অংবাই অং পাড়ার বাসিন্দা উচম্রা মার্মা (২৪), থোয়াই ম্রা প্রু মার্মা (৫৫), চিংচিং মার্মা (৪৫) ও উকিচিং মার্মা (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৫ লিটারের একটি বোতল, ২ লিটারের ছয়টি বোতল, ১ লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতলসহ মোট  সাড়ে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটকদের বিরুদ্ধে লাইসেন্স বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, বহন, সরবরাহ, বিক্রি ও সংরক্ষণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ১০ অনুযায়ী নিষিদ্ধ এবং এর শাস্তি ধারা ৩৬-এ নির্ধারিত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট