1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
লামায় অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ। -লামা প্রতিনিধি।

লামা প্রতিনিধি | 
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুণর্গঠনে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। এ সময় মানববন্ধনে বিভিন্ন দাবী তুলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে প্রবীণ সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির লামা শাখার সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম, বান্দরবান ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উপজেলা থেকে কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। উপজেলার মানুষের উন্নয়ন, অধিকার ও বিভিন্ন সমস্যা জেলা পরিষদে তুলে ধরতে লামা থেকে একজন প্রতিনিধির প্রয়োজন রয়েছে।
সাংবাদিক নজরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তবর্তীকালীন সরকারের অধীনে জেলা পরিষদ গঠনের সময়ও উপজেলা থেকে কোনো সদস্য নেওয়া হয়নি। ২০ আগস্ট গঠিত ১৫ সদস্যের জেলা পরিষদেও লামা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি লামাবাসীর প্রতি বৈষম্য। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে লামা উপজেলা থেকে অন্তত একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা শুধু একজন সদস্য পাওয়ার বিষয় নয়, এটি স্থানীয় মানুষের অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন। জেলা পরিষদে লামার প্রতিনিধি না থাকলে উপজেলার বিভিন্ন দাবি ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়বে।
বক্তারা বলেন, আয়তন, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে লামা বান্দরবানের গুরুত্বপূর্ণ একটি উপজেলা। অথচ জেলা পরিষদে কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয়দের মধ্যে বৈষম্যের প্রশ্ন দেখা দিয়েছে। তাই বর্তমান সদস্য তালিকা পুনর্বিবেচনা করে লামা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, জেলা পরিষদে লামার প্রতিনিধিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; এটি পুরো লামাবাসীর ন্যায্য অধিকার। দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট