1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
লামায় অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন
লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ​শুক্রবার (২১ আগস্ট) দুপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ জন নারীকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এর পাশাপাশি নারীদের দেওয়া হয় একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন সেলাই মেশিন ও চারা বিতরণ উদ্ভোধন করেন।

এ উপলক্ষে শুভসংঘ লামা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে ও কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধির সঞ্চালনায় আয়োজিত  বিতরণে ​পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, থানা পুলিশের অফিসার ইনচার্জ
​মো. নজরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজ’র সাবেক শিক্ষক মো. হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেন্দ্রীয় প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং শুভসংঘ লামা শাখার অন্যান্য সদস্য প্রমুখ। এর আগে বসুন্ধরা শুভ সংঘ’র উদ্যোগে এসব নারীদের তিনমাস ব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল হতে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অসচ্ছল পরিবারের জীবিকা অর্জনে সরাসরি সহায়তা করবে।
​সেলাই মেশিন পাওয়া সুবিধাভোগী নারীরা বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এই সেলাই মেশিনের আয় দিয়ে নিজেদের স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট