1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে
লামায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার একাংশ।

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। স্বেচ্ছাসেবক দলের পৌর শহর শাখার আহবায়ক মো. বেলাল হোসেন’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো. হাছান’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ প্রধান বক্তা ছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জোসনা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, মৎস্যজীবি দলের উপজেলা সভাপতি মো. ফখরুজ্জামান, জিয়া মঞ্চের উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পিন্টু মিয়া, সাখাওয়াতুল ইসলাম মোর্শেদ ও হুমায়ুন, পৌর কৃষক দলের সদস্য সচিক মো. ফরহাদ হোসেন। এতে উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি’র সহ¯্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
বিভিন্ন দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট