1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত লামায় বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা পেলেন কৃষক দলের ফলদ বনজ গাছের চারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও বৃক্ষরোপন ও বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এ ধারাবাহিকতায় উপজেলা কৃষক দলের উদ্যোগে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয় বিভিন্ন প্রতাজিতর ৪০০ ফলদ-বনজ গাছের চারা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলদ চারা রোপনের মাধ্যমে বিতরণ উদ্বোধন করেন, কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন।

এ সময় উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব আমির হোসেন, যুগ্ন-আহবায়ক মুজিবুল হক মিলন ও মো. মিজানুর রহমান কাজী, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সাদ্দাম হোসেন রিপন ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আব্দুস সালাম, সরই ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রুবেল হোসেন ও যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, ফাইতং ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাহাব উদ্দিন শামীম, গজালিয়া ইউনয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, লামা সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উপজেলা কৃষকদলের উদ্যোগের উদ্যোগে প্রায় ২০ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। কৃষক দলের এই সবুজ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট